সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ওরসের প্রস্তুতি সভা

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় আগামী ১১ জিলকদ আনজুমান ও জামেয়ার প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ৬৭তম পবিত্র সালানা ওরস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক প্রস্তুতি নিয়ে উন্মুক্ত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জামেয়া আহমদিয়া কামিল মাদরাসাসহ আনজুমান ট্রাস্ট পরিচালিত দুই শতাধিক মাদরাসার মিসকিন ফান্ডের জন্য যাকাতফিতরা কালেকশন করায় গাউসিয়া কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি সালানা ওরস মোবারকে পীরভাইবোন ও আশেকানদের উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিলের আহ্বান জানান। আসন্ন ওরস মোবারকের সম্ভাব্য বাজেট তিনি জনসম্মুখে ঘোষণা করেন। ২০২৫ সালের আয়ব্যয়ের হিসাব উপস্থাপন ও এবারের ঘোষিত বাজেট বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা করেন ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর)

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, মোহাম্মদ আনোয়ারুল হক, আবদুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দীন, মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ তৌহিদুল করিম, আর ইউ চৌধুরী শাহীন, হাফেজ মুহাম্মদ মারুফুর রহমান, আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা আহ্বায়ক কমিটি এবং উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা/পৌরসভার সদস্যবৃন্দ। পরিশেষে ওরস মোবারকের সফলতা কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির পর নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধসরকার সংসদে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে