কর্ণফুলী উপজেলা বড়উঠান মৌলভী বাড়ীতে সৈয়দা হোসনে আরা–আলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গত ৬ মার্চ কোরআন তেলাওয়াত, হামদ্–নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ড. মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মোছলেহ উদ্দিন খান এমদাদ। উপস্থিত ছিলেন মো. মেজবাহ উদ্দিন খান, মো. রেজাউল হক খান, মো. মিজানুল হক খান, মহেরাব হোসেন খান উজ্জল, এখলাছুর রহমান খান, তৌফিক হোসেন বায়জিদ, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, ব্যাংকার এহতেশামুল হক খান, কারী ইউনুছ উদ্দিন নুরী, মাইছুর হাবিব সাদ, লিয়াকত হোসেন খান খোকন, আলিমুল্লা খান, বদরুদ্দিন খান, মো. ছারকিচ হোসেন খান তিহাম, হুমায়ুন আহমদ খান, মো. জহির উদ্দিন টিপু, মো. সোহেল, খান আলী আজম সিদ্দিকি রিমন, রাকিব, অসিউর রহমান, কলিম উল্লা খান, শাব্বির। প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসান ঘটবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিচারক ছিলেন মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী, মুহাম্মদ মনছুরুল হক খান, হাফেজ মুহাম্মদ মোরশেদ, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।











