সৈয়দবাড়ি দরবারে মাহফিল

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সৈয়দববাড়ি দরবার শরিফের পীর আল্লামা সৈয়দ আবদুল কাহের (রহ.) এর স্মরণে ফাতেহা ও মাহফিল গত ১১ এপ্রিল দরবার শরিফের বাগে হুদা খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা শায়খ নূর মুহাম্মদ আলকাদেরী। মুখ্য আলোচক ছিলেন নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী। স্বাগত বক্তব্য দেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা। বিশেষ বক্তা ছিলেন মাওলানা এয়াকুব আলী, মাওলানা আবু জাফর আলকাদেরী, মাওলানা শফিউল আজম, মাওলানা মুহাম্মদ নাছির। অতিথি ও আলোচক ছিলেন মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ ফজলুল কাদের, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ সেলিম, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ দিদার, মুহাম্মদ ছিদ্দিক, মুহাম্মদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবী যেন মহাকাশে এক জীবনতরী ঐক্যের ডাক আর্টেমিস নভোচারীদের
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য ব্যবস্থায় হোমিও চিকিৎসকদের ব্যাপক হারে অন্তর্ভুক্তি প্রয়োজন