সৈয়দপুর তৈয়্যবিয়া কমপ্লেক্সকে আনজুমানের অন্তর্ভুক্তকরণ উপলক্ষে মতবিনিময় সভা

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

এশিয়াখ্যাত দ্বীনি আধ্যাত্মিক সংগঠন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নিকট সৈয়দপুর তৈয়্যবিয়া কমপ্লেক্সকে অন্তর্ভুক্তকরণ উপলক্ষে এক মতবিনিময় সভা ৩১ জানুয়ারি শনিবার মাদ্রাসাএ তাহেরিয়া সাবেরিয়া দারুল আরকাম সম্মেলন কক্ষে কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শেখ মুহাম্মদ সালাউদ্দীন’র উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় পরিদর্শক ছিলেন, আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসাইন,ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ কমরুউদ্দীন ছবুর ও ক্যাবিনেট মেম্বার আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা,বোয়ালখালী উপজেলা ও পৌরসভার কর্মকর্তাদের মধ্যে যথাক্রমে মুহাম্মদ হাবিবুল্লাহ্‌ মাস্টার, মো: শওকত, আলহাজ মোজাফ্‌ফর আহমদ, আলহাজ নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, মাওলানা মহিউদ্দীন, মো: দিদারুল আলম, আলহাজ নুরুল হক চিশতি, আলহাজ মো: হারুন বাদশা, লোকমান হিরু, এম.এ জলিল, শাহাদাত হোসেন, শেখ আতিফ উদ্দীন, শেখ ফরহাদ, শেখ রিদুয়ান, মো: কফিল, হাজী শফি, হাজী মো: হোসেন, হাজী সালেহ্‌ আহম্মদ, মো: ইলিয়াছ, পশ্চিম পটিয়া গাউসিয়া কমিটির সভাপতি হাজী জাফর সাদেক, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দীন প্রমুখ। শিক্ষকশিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেনআলহাজ মাওলানা ফোরকান ক্বাদেরী, মো: এরশাদ, মো: আসহাব উদ্দীন, মো: মারূফ, শাহরিয়ার ইসলাম সৌরভ, মো: করিম, মো: জাকারিয়া, শেখ মারুফ উদ্দীন তালহা, মো: ছাব্বির হোসেন, মো: রাহাত, মো: ফোরকান, খাতিজা বেগম, জান্নাতুল নাঈমা, ইসরাত জাহান হিরা, জান্নাতুল নাঈমা শাওন। সভায় উপস্থিত এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা কমিটি, ভূমিদাতাগণের সর্বসম্মতিক্রমে তৈয়্যবিয়া কমপ্লেঙকে আনজুমান এর অধীনে অন্তর্ভুক্ত করে সম্পূর্ণরূপে পরিচালনার জন্য সবাই একমত পোষণ করেন। এতে আনজুমান এর কর্মকর্তাগণ প্রয়োজনীয় কাগজপত্রাদি আনজুমান বরাবরে জমা দান পূর্বক আনজুমান কেবিনেট সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ‘শার্পেনার’
পরবর্তী নিবন্ধনির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী