গাউসুল আজম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমানের (ক.) খোশরোজ শরীফ আগামী ১৪ অক্টোবর। এ উপলক্ষে ‘শানে রসুলাল্লাহ (দ.) আহলে বায়তে রসুল (দ.), আ’লে রসুল গাউসুল আজম বাবা ভান্ডারী’ শীর্ষক সেমিনার গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধের ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুর হোসেন, ড. মুরশেদুল হক ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক হাফেজ মাওলানা মো. আনিসুজ্জামান।
সভাপতি সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী বলেন, গাউসুল আজম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমান তার জাহেরি জিন্দেগি রসুলে পাকের, আহলে বায়তে রসুলের এবং আসহাবে রসুলগণের সত্য আদর্শে পাপী তাপী মানবতাকে সিরাতুল মোস্তাকিমে অধিষ্ঠিত করার ব্যাপারে অনন্য উসিলা হিসেবে ভূমিকা রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












