সেলাই মেশিনে ব্যস্ত তটিনী, ভক্তরা বলছেন ‘নতুন শাবানা’

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

কিংবদন্তি অভিনেত্রী শাবানা অভিনীত সিনেমায় এক কমন থিম ছিলসেলাই মেশিন। যে সেলাই মেশিন চালিয়ে তিনি সংসার চালাতেন, বা কখনো ধনী হতেন। বর্তমান সময়ের ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে মজা করেন। খবর বাংলানিউজের।

কারণ সেলাই মেশিন চালিয়ে সিনেমার গল্পের মতো বাস্তবে কিছু সম্ভব না সেটা সবার জানা। তবে এবার আরেক অভিনেত্রীর মাঝে শাবানার ছায়া খুঁজে বেড়াচ্ছেন তার ভক্তরা। আর সেই অভিনেত্রী চলতি সময়ের। নাম তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের প্রিয় মুখ বলা যায় তাকে। সমপ্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তটিনী। যেখানে দেখা যায়, এই তারকা মনোযোগ দিয়ে সেলাই করছেন। এই ছবিতে অনেকে কমেন্ট করেছেন, নতুন শাবানা।

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তটিনীকে। এছাড়াও ঈদের আরও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। ২০১৯এ মডেলিং শুরু করেন তটিনী। প্রথম দু বছর শুধু মডেলিংই করেছেন তিনি। এরপর ২০২১এ অভিনয়ে অভিষেক হয় ওটিটির মাধ্যমে। এরপর কাজ করি মাহমুদুর রহমান হিমির ধারাবাহিক নাটক ‘হাউজ নম্বর ৯৬’এ।

এই কাজের মাধ্যমে প্রথমে অভিনয় দিয়ে দর্শকের নজরে আসেন তিনি। তবে টার্নিং পয়েন্ট বলতে গেলে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ সিরিজের ‘সময় সব জানে’ নাটকটি। এই নাটকের মাধ্যমেই তটিনী বেশি পরিচিতি লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

পূর্ববর্তী নিবন্ধসিএসসিএল ও পাইরেটস অব চিটাগাংয়ের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধ‘আমি বেশি গরীব’: ভিক্ষুকের চরিত্রে হিমি, সঙ্গে মোশাররফ