সেবা নিকেতন ক্লাবের জার্সি উন্মোচন

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সেবা নিকেতন ক্লাবের জার্সি উন্মোচন সম্পন্ন হয়েছে। গত সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে সিজেকেএস কাউন্সিলর ও সেবা নিকেতন ক্লাবের ক্রীড়া সম্পাদক শাহাজাহান সামির সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সিজেকেএস ক্লাব সমিতির সহসভাপতি ও সেবা নিকেতন ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হাকিম মো. ইব্রাহিম, সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান, সেবা নিকেতন ক্লাবের সভাপতি ইউনুচ চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর ও ক্লাব সমিতির সদস্য আসিফ আহামেদ, সিজেকেএস কাউন্সিলর জাফর ইকবাল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেবা নিকেতন ক্লাব ও ডীম ক্রিকেট একাডেমির হেড কোচ নজরুল ইসলাম রবিন এবং ক্লাবের যুগ্ম ক্রীড়া সম্পাদক ও দলীয় ম্যানেজার আসাদ হাকিম মানসিব। পরে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে দলীয় জার্সি উন্মোচন করেন।

পূর্ববর্তী নিবন্ধটিম আইএসসিএল,বাকলিয়া একাদশের জয়
পরবর্তী নিবন্ধবান্দরবানে আজ চট্টগ্রাম খাগড়াছড়ি মুখোমুখি