সেবার নামে নৈরাজ্য বন্ধ করা হোক

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

সরকারি সেবাপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় অধিকার হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সিটিজেন পারসেপশন সার্ভের (সিপিএস) প্রতিবেদন উদ্ধৃত করে সম্প্রতি এ দৈনিকে প্রকাশিত দুর্নীতির ভয়াবহ চিত্রে উন্মোচিত হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাছে এ দেশের সাধারণ মানুষের জিম্মিদশা।

যেকোনো রাষ্ট্রের সঠিক অগ্রযাত্রায় সেবামূলক জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত হওয়া অত্যাবশ্যক। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবার মান ও সময়মতো সেবাপ্রদানের বিষয়টি নিশ্চিত করা না গেলে রাষ্ট্র কেবল একটি মানচিত্রেই সীমাবদ্ধ থাকে। রাষ্ট্রের গুণগত পরিবর্তন নির্ভর করে সরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে। সরকারের উচিত বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী এবং পাসপোর্ট অফিসে জরুরি ভিত্তিতে পদ্ধতিগত সংস্কার আনয়ন। নইলে ইনসাফভিত্তিক প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা অর্জনের এত ত্যাগ ও লড়াই অর্থহীন হয়ে পড়বে।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধশেফালী ঘোষ : আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী
পরবর্তী নিবন্ধপাখি