সেন্ট মার্টিনের আকাশে ড্রোন, উদ্বেগে স্থানীয়রা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ২:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ-সংলগ্ন বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দ্বীপের জেটিঘাটসংলগ্ন পূর্ব আকাশে লাল ও সবুজ বাতি সংবলিত দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে জেটিঘাটের পূর্ব আকাশে দুটি ড্রোন উড়তে দেখা যায়। স্থানীয়রা ধারণা করছেন, সেগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে।”

তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সীমান্ত ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

পূর্ববর্তী নিবন্ধশত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত