সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী পানাউল্লাহ চৌধুরী আর নেই

| শুক্রবার , ২৭ মার্চ, ২০২৬ at ২:০৬ অপরাহ্ণ

​চট্টগ্রামের জিইসির শপিং মল সেন্ট্রাল প্লাজার প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী ব্যবসায়ী মোহাম্মদ পানাউল্লাহ চৌধুরী প্রকাশ মাইজ্জা মিয়া (৭৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

​বুধবার (২৫ মার্চ) রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদে জোহর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গরীবউল্লাহ শাহ কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা