সৃজনশীল পাঠদান ও প্রশ্নপত্র প্রণয়নে প্রশিক্ষণের বিকল্প নেই

প্রশিক্ষণে চসিকের শিক্ষা কর্মকর্তা

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চসিক শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেছেন, শ্রেণীকক্ষে সৃজনশীল পাঠদান ও পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। নিয়মিত বিরতিতে প্রশিক্ষণ গ্রহণের ফলে শিক্ষকদের দক্ষতা বেড়ে যায়। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে আত্মবিশ্বাস বাড়ে। পাশাপাশি পরিশুদ্ধ একটি সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করতে পারে। তিনি গতকাল বুধবার দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে চসিক কলেজ আইসিটি শিক্ষক প্যানেল আয়োজিত আইসিটি বিষয়ের শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রশিক্ষণে সিটি কর্পোরেশন পরিচালিত ২৪টি কলেজের আইসিটি বিষয়ে শিক্ষকদের অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি আরো বলেন, প্রশিক্ষণের এই আয়োজনটি আইসিটি বিষয়ের শিক্ষকদের অত্যন্ত চমৎকার উদ্যোগ। প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষার জন্য সবাইকে উৎসাহ প্রদান করেন তিনি। চসিক কলেজের আইসিটি শিক্ষক প্যানেলের আহ্বায়ক জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক একরামুল কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম। প্রশিক্ষণ প্রদান করেন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক ও আইসিটি বিষয়ের মাস্টার ট্রেইনার মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তী প্রশিক্ষণ আগামী ২৭ জুন পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজে অনুষ্ঠিত হবে বলে স্থান নির্ধারণ করা হয়।বিশেষ অতিথি কামরুন নাহার বেগম বলেন, কলেজের আইসিটি বিষয়ে শিক্ষকেরা একটি চমৎকার প্রশিক্ষণের আয়োজন করেছেন। তারা নিজেরা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য চমৎকার এ আয়োজন একটা অনুকরণীয় হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসার সংক্রান্ত নীতিমালা সংশোধনের আহ্বান
পরবর্তী নিবন্ধউত্তর পাহাড়তলীতে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ