সুষ্ঠু নির্বাচন হলে সুন্নিজোটের বিজয় নিশ্চিত

আনোয়ারায় গণসংযোগে এস এম শাহজাহান

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নি জোট প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মোহাম্মদ মোরশেদ আলম মুন্সী, কাজী মোহাম্মদ আলী, এস এম লিয়াকত আলী, জাকির আহমেদ, আব্দুল করিম, ওবায়দুল হক টিটু, ইদ্রিস মিয়া, মুক্তার আহমদ, জয়নাল আবেদিন, কাইয়ুম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, আনোয়ারা কর্ণফুলীর অলিগলিতে মোমবাতি প্রতীকের পক্ষে রব উঠেছে। এলাকার মানুষ পরিবর্তন চায়। সুন্নি জনতা এবার নির্বাচনে ঐক্যবদ্ধ। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে একটি র‌্যালি মালঘর বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান