চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও–পাঁচলাইশ আংশিক) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী বলেন, দেশকে এগিয়ে নিতে এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও দেশপ্রেমিক জনতার প্রতিনিধিত্বকারী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে ভোট দিতে হবে।
তিনি সুখী–সমৃদ্ধ, গণমুখী ইনসাফভিত্তিক শোষণমুক্ত নিরাপদ নগর বিনির্মাণে বোয়ালখালী–চান্দগাঁও–পাচঁলাইশবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে চট্টগ্রাম–৮ আসনে মোমবাতির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। তিনি গতকাল সোমবার পাচঁলাইশ ৩নং ওয়ার্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মোমবাতি প্রতীকের ব্যাপক গণসংযোগে এসব কথা বলেন। পথসভায় বক্তব্য রাখেন মাস্টার আবুল হোসেন, নাছির উদ্দীন মাহমুদ, আমান উল্লাহ, মাওলানা শাহজাহান, সালামত আলী, সাদ্দাম হোসেন, সচিব মাসুম বিল্লাহ চৌধুরী,অ্যাডভোকেট মোহাম্মদ এসহাক, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












