সুষ্ঠু নির্বাচন ও গণভোটের লক্ষ্যে বাঁশখালী সেন্ট্রাল কমান্ড ইউনিট গঠন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৩:৪২ অপরাহ্ণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে বাঁশখালী উপজেলায় একটি সেন্ট্রাল কমান্ড ইউনিট গঠন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বাঁশখালীতে স্থাপিত ১১২টি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার সেন্ট্রাল মনিটরিং প্যানেল থেকে চট্টগ্রাম-১৬ (২৯৩) বাঁশখালী আসনের আওতাধীন ভোটকেন্দ্রসমূহের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে ১২টি ভোটকেন্দ্রে মক ট্রায়াল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

এই মক ট্রায়ালে কৃত্রিম বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের রেসপন্স টাইম যাচাই করা হয়।

পর্যবেক্ষণে দেখা যায়, ১২টি ভোটকেন্দ্রের মধ্যে সর্বোচ্চ রেসপন্স টাইম ছিল ১০ মিনিট এবং সর্বনিন্ম রেসপন্স টাইম ছিল ৫ মিনিট, যা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর প্রস্তুতির প্রতিফলন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত সেন্ট্রাল কমান্ড ইউনিটের এই পর্যবেক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির, পিএসসি,
মেজর এম এম শাতিল মুনাব্বির, উপজেলা নির্বাহী অফিসার, বাঁশখালী মোহাম্মদ জামশেদুল আলম এবং অফিসার ইনচার্জ বাঁশখালী থানা মোঃ খালেদ সাইফুল্লাহ।

আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সেন্ট্রাল কমান্ড ইউনিট সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা সুসংহত হল জাপানের লৌহমানবী তাকাইচির
পরবর্তী নিবন্ধকাট্টলীতে ধানের শীষের পক্ষে মনজুর আলমের নেতৃত্বে গণমিছিল