চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আবু তাহের গতকাল শুক্রবার বিকাল ৪টায় পুরাতন ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি লেবার কলোনি, বন্দর টিলা, হাসপাতাল গেট, কাজীর গলিসহ প্রধান সড়কগুলোতে গণসংযোগ করেন। গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। তিনি স্থানীয় জনগণ ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোটের জন্য সমর্থন চান। গণসংযোগকালে আবু তাহের বলেন, দেশের মানুষ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ–গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন চাই। এ সময় তিনি এলাকার উন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর জাপা যুগ্ম আহ্বায়ক ওসমান খাঁন, নাছির উদ্দিন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, উত্তর জেলা জাপা সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, যুব নেতা কায়সার হামিদ মুন্না, আরমান মিয়া, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, যুবনেতা মোহাম্মদ ওমান, আবদুল লতিফ, জাহিদুল ইসলাম জাহিদ, শাহজাহান ও মোহাম্মদ জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












