বোয়ালখালীর খরণদ্বীপ আর্য্যবোধি বিহার প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৭তম সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ গত ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপস্সী মহাথের। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠান উদ্বোধন করেন ডালিম বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন ড. প্রিয়দর্শী মহাথের। স্বাগত বক্তব্য দেন, সত্যানন্দ থের। শুভেচ্ছা বক্তব্য দেন, কীর্তিপাল ভিক্ষু ও দেবপ্রিয় বড়ুয়া দেবু। শ্রদ্ধাশ্রী থের ও বোধিকীর্তি ভিক্ষুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুমঙ্গল থের, এসএম মোদ্দাচ্ছের, সুনীল বড়ুয়া, শাপলা বড়ুয়া। সংবর্ধেয় অতিথি ছিলেন রূপায়ন কুমার বড়ুয়া, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, মহিলা ইউপি সদস্য রাবেয়া আক্তার। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রামের বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সত্যানন্দ ভিক্ষু। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষা এক অনিবার্য উপাদান। প্রেস বিজ্ঞপ্তি।












