সুলতা বড়ুয়া

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

রামু প্রতিনিধি জানান, কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের বাসিন্দা প্রয়াত কাশী মোহন বড়ুয়ার সহধর্মিণী সমাজ সেবিকা সুলতা বড়ুয়া পরলোক গমন করেছেন। গতকাল সোমবার সকাল ৭ টা ১০ মিনিটে নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি, পুত্রবধূসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান।

আজ মঙ্গলবার বেলা দুইটায় রামু মৈত্রী বিহার প্রাঙ্গনে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রামু জাদীপাড়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪১৫ জন প্রাণ হারিয়েছে
পরবর্তী নিবন্ধশিল্পপতি আবুল কাসেম মাস্টারের মায়ের ইন্তেকাল