সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৭ ফেব্রুয়ারী থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। কবি আশীষ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক অরুণ শীল, বিজন পাল, লোকশিল্পী সুকুমার দে, সুজিত দাশ অপু, নীহার ভট্টাচার্য। সুসেন কান্তি দাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ঝিনুক পারভীন। স্বাগত বক্তব্য রাখেন কবি সজল দাশ। শেষে সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দলীয় ও একক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংগীত পরিচালনায় ছিলেন কাকলী দাশগুপ্তা। প্রধান অতিথি বলেন, শাস্ত্রীয় সংগীত তথা উচ্চাঙ্গ সংগীতের প্রসারে ও অনুশীলনে সুর সুঞ্চারী সংগীত বিদ্যালয় অন্যন্য ভূমিকা পালন করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শ্যামল দত্তের ১৮ ও মোজাম্মেল বাবুর ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধহালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ