সুরপঞ্চম সঙ্গীত নিকেতন এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬। গতকাল নগরীর দক্ষিণ কাট্টলী সাগরিকা কলেজ রোড পপুলার কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ অধ্যক্ষ রিয়া দাশের পরিচালনায়, দ্বীপ ভট্টাচার্য, অর্পিতা চৌধুরী, সঞ্চারী বড়ুয়া দীপা মজুমদারের সঞ্চালনায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক শ্রোতাদের হৃদয়কে সুরের আনন্দে আন্দোলিত করে তুলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি পাপিয়া আহমেদ সঙ্গীত প্রযোজক বাংলাদেশ বেতার। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও সাংগঠনিক সমাজ সেবক জুয়েল দাশ, রুবেল চৌধুরী, রাজীব পাটোয়ারী। বক্তারা বলেন সংগীত অসুস্থ মন মানসিকতাকে সুস্থ করে তুলে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন চর্চার কোন বিকল্প নেই। সারাদিনব্যাপি শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, গীটার ও তবলা পরিবেশন করে।
পরিশেষে সুরপঞ্চম ব্যান্ড সংগীত ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।












