সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজ

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের আয়োজনে সম্পন্ন হয়েছে মানবিক প্রকল্প ‘অমৃত হাসি৩য় পর্ব। গতকাল শনিবার নগরীর বায়েজিদ ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ড্রিম টাওয়ারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি মো. শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক সামিদ মাহমুদ তুষার, ফাতেমা নিশাত, সালমান হোসেন আকাশ, ইশতেহার ফারহানা, আযহারুল হক শাকিল, আফসারুল রাফি এবং আশিকুর রহমান ও আশরাফুন নেসা। এছাড়াও উপস্থিত ছিলেন স্পন্সরিং রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি কাজি হাসানুজ্জামান শান্টু এবং কাজী সালেহিন জামান ইসমাম।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেল এরিয়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘সুন্নিয়তের প্রচারে আল্লামা আজিজুল হক আল কাদেরীর (রহ.) অবদান অতুলনীয়’