‘সুন্নিয়তের প্রচারে আল্লামা আজিজুল হক আল কাদেরীর (রহ.) অবদান অতুলনীয়’

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আল্লামা শাহসূফী মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ ও কামেল পীর। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা প্রচারে উনার অবদান ছিল অতুলনীয়। বাংলাদেশে সুন্নিয়তের প্রচার ও সঠিক আকিদা প্রতিষ্ঠায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (অনার্স, মাস্টার্স) মাদরাসা’র অনার্স বিভাগের ব্যবস্থাপনায় হাটহাজারী ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা শাহ্‌ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরীর (মা.জি..) সভাপতিত্বে আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) কর্মময় জীবনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনউদ্দীন আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত মজলিসে শুরার সদস্য আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা স..ম আবদুস সামাদ, অধ্যক্ষ মুহাম্মদ রফিক উদ্দীন সিদ্দিকী, সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুন রশীদ আল কাদেরী আশরাফী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার অধ্যাপক আল্লামা নুরুন্নবী আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাবেক চেয়ারম্যান, . .এস.এম বোরহান উদ্দীন, মাওলানা রেজাউল করিম তালুকদার, কাযী শফিউল আজম আল কাদেরী, মোহাদ্দেস একেএম ইউসুফ, মাওলানা মুহাম্মদ আবদুন্নবী আল কাদেরী, আল্লামা অধ্যক্ষ আবু ছালেহ, অধ্যক্ষ শাহ আলম, মাওলানা মঈনুদ্দীন খান মামুন, মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, মাওলানা কামাল উদ্দিন আজিজ সহ অসংখ্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল রোটারেক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছেন