সুদানে নীলনদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

সুদানের উত্তরে নীলনদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় রাজ্য সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। খার্তুম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসসের।

রিভার নাইল স্টেট সরকার বৃহস্পতিবার জানায়, দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় নৌকাটিতে ৩০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমোদীকে নিয়ে ট্রাম্পের পুরনো মন্তব্যে শোরগোল, ‘যথাযথ ব্যবস্থা নেবে’ ভারত
পরবর্তী নিবন্ধবিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা