সুখদা রঞ্জন দাশ

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ী গ্রাম নিবাসী অক্ষরা মহাজনের প্রপৌত্র সুখদা রঞ্জন দাশ (সন্তোষ) গত ১৯ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ২ পুত্র, ৪ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি বেগম ইকবাল জাকির হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য, সংস্কৃতিকর্মী ও ধর্মানুরাগী ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও তিনি কর্মজীবনে সাধারণ বীমা কর্পোরেশন ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানীতে একজন দক্ষ ও সফল কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে অবসরগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমকসুদ আহমেদ সর্দার