সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল আহমদ মারা গেছেন। গত বুধবার দিবাগত রাত ১টায় বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাড়িতে মারা যান (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় রাজা মিয়া সওদাগর জামে মসজিদের পাশে বাংলা বাজারে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুম তফাজ্জল হোসেনের মৃত্যুতে কেন্দ্রীয় ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।







