সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের মেয়াদত্তীর্ণ কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী মো. সেলিম উদ্দিনকে আহ্বায়ক এবং কোরবান আলি সাহেদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সাহেদুল হক, রাজু, মেহেদী হাসান, ঈসমাইল, শওকত আলী, হায়সাম সিদ্দিকী জনি, সদস্য-কামরুল হোসেন, শামসেদ আলম, ইকবাল হাসেন, হাসান উদ্দিন, আমানত উল্লাহ সুমন, ইমরান হোসেন মুন্না, রাশেদুল আলম, আলী হায়দার রনি, আব্দুল ওয়াহেদ মুরাদ, হুমায়ুন হাসান লিংকন, সালাউদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, আরিফ হোসেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল জানান, নতুন আহবায়ক কমিটির অধীনস্থ সকল ইউনিট কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠন পূর্বক জেলা ছাত্রদল বরাবরে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন