সীতাকুণ্ডে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর উন্নয়ন সোসাইটি বা মউস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রোববার তারা ইউএনওর যোগদান হিসেবে তাঁর অফিসে এ সাক্ষাতে মিলিত হন। এ সময় প্রতিনিধি দল মউসের আদর্শ-উদ্দেশ্য তুলে ধরে ইউএনওর সার্বিক সহায়তা কামনা করেন। প্রসঙ্গত, মউস দুই ধরনের উদ্দেশ্য নিয়ে ইউনিয়নে কাজ শুরু করেছে। প্রথমত, ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহয়তা এবং অতিবৃদ্ধ, দুরারোগ্য অসুখে আক্রান্ত, পঙ্গু, গরীব শিক্ষার্থী, অসহায় মানুষদের সার্বিক সহায়তা প্রদান। দ্বিতীয়ত, মানুষের দৃষ্টিভঙ্গি ও অভ্যাস পরিবর্তন, মানুষের জীবনযাত্রাকে সাবলীল করণ, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিসহ বিভিন্ন বড় বড় সমস্যা সমাধান করে এলাকার উন্নয়ন সাধন। এইসব উদ্দেশ্যকে সামনে রেখে ইতিমধ্যে ৩৩ পরিবারকে ছাগল পালন, সেলাই মিশিন, হাঁস মুরগির খামার ও টং দোকান স্থাপনে সহায়তা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












