সীতাকুণ্ড আসনে নৌকার মাঝি হতে চান ১১ জন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নং ওয়ার্ড) আসনে নৌকার মাঝি হতে চান ১১ জন। গতকাল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনে ১১ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ ও জমা করেছেন।

দলীয় মনোনয়ন যারা জমা করেছেন তারা হলেনকেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূইয়া, মোহাম্মদ পারভেজ উদ্দীন সান্টু, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য ও চসিক সাবেক প্যানেল মেয়র ড. নিছার উদ্দীন আহমেদ মনজু, বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, রতেন্দু ভট্টাচার্য্য, আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, মহিউদ্দিন।

জানা যায়, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখন নিজেদের পছন্দের নেতার সাথে ঢাকায় অবস্থান করে মনোনয়ন নিশ্চিত করার জন্য লবিং করছেন। তাদের প্রতিটি মুহুর্ত কাটছে চরম উদ্বেগউৎকন্ঠার মধ্যে। নেতার সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দোয়া কামনা করছেন। তবে প্রার্থীদের তুলনায় কর্মী সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা যেন আরো বেশি। সকাল থেকে রাত পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

পূর্ববর্তী নিবন্ধএনজিও কর্মীর আড়ালে অস্ত্র পাচার
পরবর্তী নিবন্ধরাঙামাটির ২৯৯ আসনে আ. লীগের মনোনয়ন নিলেন ১০জন