সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলায় ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত সোমবার মীরসরাই থানাধীন বামন সুন্দর দারোগারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপূর্ব দাস পাহাড়তলী এলাকার দিলীপ দাসের ছেলে।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি অপূর্ব দাস মীরসরাইয়ের বামন সুন্দর দারোগারহাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।











