সীতাকুণ্ডে লায়ন আসলাম চৌধুরীর পক্ষে প্রচারণা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫০ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠনক এন বোরহান উদ্দিন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে লায়ন আসলাম চৌধুরীর নির্বাচনী বার্তা জনগণের মাঝে তুলে ধরেন। এ সময় যুবদল নেতা রবিউল হোসেন, সাগর, ইমরান, ইউসুপ, আসিফ, ইকবালসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি ছাত্রদল নেতা মিসকাত, সিপাত, ইমন, রেজাউল, টিপুসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রচারণায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশফিউল আলমের সমর্থনে সদরঘাট থানা জামায়াতের গণমিছিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর গণসংযোগ