সীতাকুণ্ডে লরি চাপায় বাইক আরোহী নিহত

ব্যবসার কাজে শহরে যাচ্ছিলেন তিনি

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লরি চাপায় আনিসুর রহমান চৌধুরী জাবিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকার মৃত মো. জসিমুর রহমান চৌধুরীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান মোটরসাইকেল চালিয়ে মহাসড়কের ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী লেনের একটি বেপরোয়া গতির লরি তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর লরি ফেলে চালক পালিয়ে যান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি চালক পলাতক থাকলেও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়জুড়ে উৎসবের রং
পরবর্তী নিবন্ধসোনাদিয়া চরে দুর্বৃত্তের কবল থেকে বিদেশি পর্যটকদের উদ্ধার করল কোস্ট গার্ড