সীতাকুণ্ডে নবীউল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থানার আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব৭ এর একটি টিম। গতকাল বুধবার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় অভিযান পরিচালানা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম এ আর এম মোজাফ্‌ফর হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধএতিম ও হেফজ শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো
পরবর্তী নিবন্ধরমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করতে হবে