সীতাকুণ্ডে দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার নির্মাণ কাজে রিহ্যাবের সহায়তা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৮ অপরাহ্ণ

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়াস্থ দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসা’র নির্মাণকাজে সহায়তার জন্য রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০০ বস্তা সিমেন্ট হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল হাসান। দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মোঃ লোকমান, কোষাধ্যক্ষ, মোঃ ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে টেমসাইড মেয়রের সম্মাননা