সীতাকুণ্ডে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২২ মার্চ, ২০২৬ at ৯:৫৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার একটি ড্রেন থেকে ৭ মাস বয়সের এ নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নবজাতক শিশুটিকে রাতের অন্ধকারে কে, বা কারা সকলের অজান্তে ড্রেনে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়রা ওই এলাকায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে।

এদিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, আমি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। পরে ওই এলাকার স্থানীয়রা লাশটি দাফন সম্পন্ন করেন। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বিনোদনকেন্দ্রে ঈদ ঘিরে পর্যটকদের ভিড়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নববধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার