সীতাকুণ্ডে জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর গণসংযোগ

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫০ অপরাহ্ণ

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সীতাকুণ্ড পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন চট্টগ্রাম৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। গতকাল সোমবার উপজেলার নুনা ছড়া, উত্তর ইয়াকুব নগর, বটতল ও বড়ুয়াপাড়া এলাকায় তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ তাহের, পৌর জামায়াতের আমীর হাফেজ মো. আলী আকবর, মোহাম্মদ জুবায়ের, ইঞ্জিনিয়ার মুহাম্মদ কামরুল হুদা, মো. ফয়েজ প্রমুখ। এ সময় উপজেলা ও পৌরসভা জমায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগে জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, সীতাকুণ্ডে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। দাঁড়িপাল্লা এখন সমগ্র দেশের সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। দাঁড়িপাল্লা জয়ী হলে দেশে ন্যায়বিচার কায়েম হবে ইনশা আল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে লায়ন আসলাম চৌধুরীর পক্ষে প্রচারণা
পরবর্তী নিবন্ধকোতোয়ালী এলাকায় চেয়ার প্রতীকের সমর্থনে সমাবেশ