সীতাকুণ্ডে ৫০ লিটার অবৈধ চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কুমিরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রাশেদ (৩৮) ও বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর রহমতনগর এলাকার আমিনুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, কুমিরা ইউনিয়নের মছজিদ্দা এলাকা দিয়ে দুই মাদক কারবারি দেশীয় চোলাই মদ নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুজনকে ৫০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (গতকাল) আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।












