সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৩ মার্চ, ২০২৬ at ৫:১৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত যুবক গাজিপুর জেলার জয়দেবপুর সদর থানাধীন এলাকার দেবীপাড়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে গাজিপুর থেকে মোটরসাইকেল যোগে আবু বক্কর (২৫) নামের এক যুবক কক্সবাজার যাওয়ার উদ্দ্যোশে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে তার সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে আবু বক্কর গুরুতর আহত হলে তাঁকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ জসিম বলেন, গাজীপুর থেকে কক্সবাজার বেড়ানোর উদ্দ্যেশ্যে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ছাপা দিলে এ নিহতের ঘটনাটি ঘটে।

গাজীপুর থেকে মোটরসাইকেল আরোহীর একটি দল কক্সবাজার যাওয়ার সময় পথেই এ দুর্ঘটনার শিকার হন যুবক আবু বক্কর।

ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো সময় বন্ধ হতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
পরবর্তী নিবন্ধবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান পদে নূরুজ্জামানকে নিয়োগ