সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বড় কুমিরা ঘাটঘর জেলে পাড়া সংলগ্ন এলাকায় এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এসময় বসতবাড়ির নিচতলায় গুদামে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে এই জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪০টি গ্যাস সিলিন্ডার রাখার অনুমোদন থাকলেও মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি বসতবাড়ির নিচ তলায় ১ হাজারের অধিক গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখেন। অভিযান চলাকালীন সময়ে ও প্রতিষ্ঠানের মালিক সিরাজ সওদাগরকে আগামী ১ সপ্তাহের মধ্যে উক্ত বসতবাড়ির গুদাম থেকে সবগুলো গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে উক্ত বসতবাড়ির গুদাম থেকে সমস্ত গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশ অমান্য করলে আবারও অভিযান চালিয়ে জরিমানা করা হবে।














