চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল পরিবারের আয়োজনে গত ২৫ ফেব্রুয়ারি হল অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, রমজান মাসে ইফতার এটি সামাজিক বন্ধন হিসেবে কাজ করে। এর মাধ্যমে সবার সাথে সামাজিক সহমর্মিতা বৃদ্ধি পায়। তিনি বলেন, রোজা আমাদের মানবিকতা, অন্যায় না করা এবং ন্যায্যতার বার্তা শেখায়। তিনি বলেন, যেকোনো ধার্মিক মানুষ অন্যায় কাজ করতে পারে না। সকল ধর্মই মানুষকে নৈতিকতা শেখায়। আমাদের এ হল সমপ্রীতির অনন্য উদাহরণ। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী একসাথে বসবাস করছে। উপাচার্য রোজার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি এ.জি.এম নিয়াজ উদ্দিন। হল সংসদের যোগাযোগ ও আবাসন সম্পাদক আমান উল্যাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হল সংসদের ভিপি রিপুল চাকমা। একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম ও মোহাম্মদ মীর হোসেন মজুমদার হলের আবাসিক শিক্ষক ড. মো. নুরে আলম ও মোহাম্মদ রিদোয়ান পারভেজ, চাকসুর সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান প্রমুখ।
আকবর শাহ থানা জামায়াত : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ ও জাতির প্রকৃত পরিবর্তন আনতে হলে পবিত্র কোরআনের আলোকে মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচারের মাধ্যমে কখনোই একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজকে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে–এ শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সিয়াম সাধনার মাস চরিত্র নির্মাণের উত্তম সময়।
অনুষ্ঠানে আকবর শাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন থানা সহকারী সেক্রেটারি আফছার উদ্দিন শাহীনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশপ্রেম, সততা ও নৈতিকতার চর্চা অপরিহার্য। তারা সমাজের সব শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতি : চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইয়াকুব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক শাহেদ কাদেরী, সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রফিক এবং সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওমর মিয়া, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মুরাদ,. হাজি হারুন মুহম্মদ আকবর প্রমুখ।
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং : বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে সকল শেয়ারহোল্ডার ও শিক্ষকদের সম্মানে এক ইফতার মাহফিল পার্কভিউ হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো–অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম, পরিচালনা পরিষদের সেক্রেটারি ডা. মুহাম্মদ ইউসুফ, পরিচালনা পর্ষদের সদস্য ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. মনিরুল আলম। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য ডা. আব্দুল্লাহ খান, প্রফেসর এম.এ হাশেম, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির,প্রফেসর ডা. মনসুরুল আলম, এস কে এম আনিসুদ্দৌল্লা, ডা. আহমদ রহিম,ডা. নাসির উদ্দীন, ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ডা. মঈন উদ্দিন চৌধুরী, ডা. আ ন ম মনজুরুল কাদের, ডা.আব্দুল হালিম চৌধুরী, ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা. মুহাম্মদ হাসানুজ্জামান, শায়খুল ইসলাম, নূর মোহাম্মদ, জাফর উল্লাহ চৌধুরী, আবুল হোসাইন মোল্লা, নাসির উদ্দিন, আশরাফ উদ্দিন আহমেদ জুবায়ের, ডা. আইমান মুহাম্মদ, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোরশেদুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো–অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো–অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো–অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসাইন, শহিদুল্লাহ তাহসিন,মুহাম্মদ আব্দুল্লাহ, মিজানুর রহমান, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া–মোনাজাত পরিচালনা করা হয়।
বৃহত্তর সুন্নী জোট : বৃহত্তর সুন্নী জোট বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান আজহারী মোমবাতি প্রতীকের বোয়ালখালী অংশের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৫ ফেব্রুয়ারি ফুলতলস্থ একটি কমিউনিটি সেন্টারে বা.ই ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স.ম. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বা.ই. ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা স.উ.ম আবদুস সামাদ। প্রধান বক্তা ছিলেন সৈয়দ মো. হাসান আজহারী। ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আখতার হোসাইন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মৌলানা আবদু নবী আল কাদেরী, বা.ই. ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলী হোসাইন, মৌলানা সাইফুদ্দিন কাদেরী, কাজী ওবাইদুল হক হক্কানী। বক্তব্য রাখেন মৌলানা ইলিয়াছ সিকদার, মো. জাহাঙ্গীর আলম, খ.ম. মোজ্জামেল হক, মৌলানা গিয়াস উদ্দিন, মো. ওসমান গণি, সৈয়দ মোহাম্মদ আজম, আবদুল্লা আল মামুন, মৌলানা সোহেল আজাদ, এস.কে জাহাঙ্গীর আলম, মৌলানা ফোরকান কাদেরী, মমতাজুল ইসলাম চৌধুরী, আলম খাঁন, কাজী শামসুল আলম, মৌলানা জসিম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার, ছাত্রনেতা আরিফুল ইসলাম ইমন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নেতা–কর্মীদের মূল দায়িত্ব হলো নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করা। জনবান্ধব মনোভাব পোষণ করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা। শেষে কেয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ওয়েল পার্ক রেসিডেন্স : পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়েল পার্ক রেসিডেন্স কর্পোরেট হাউজগুলোর কর্মকর্তাদের নিয়ে আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল। গতকাল বৃহস্পতিবার হোটেলের ৯ম তলায় মোহরা গার্ডেন রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অংশ নেন।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এম এ মনছুর মুসলিম উম্মাহকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তাওফিক দানের জন্য আল্লাহ্ত আয়ালার কাছে মোনাজাত করে বলেন, আজকের শুভ সন্ধ্যায় আমাদের ব্যাবসায়িক পথচলার অকৃত্রিম বন্ধু–সাথী ও ব্যাবসায়িক পরিবারের সবাই একত্রে মিলিত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। আপনাদের উপসি’তি আমাদের আজকের আয়োজনকে সফল করার পাশাপাশি আগামী দিনে সাথে চলার বন্ধনকে আরো সুদৃঢ় করবে। আমাদের সামাজিক, ব্যাবসায়িক ও ব্যাক্তিক সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতায় আরো সমৃদ্ধি আসবে। আগামীতেও সকলের সহযোগিতা আমাদের সাথে থাকবে এ প্রত্যাশা রাখছি। মাহফিলে আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মনজুরুল আহসান, মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুচ প্রমুখ।
দেওয়ানহাট সুলতান মিয়া এতিমখানা : ২৩নং ওয়ার্ডের আওতাধীন দেওয়ানহাট আলহাজ্ব সুলতান মিয়া এতিমখানা এবং দেওয়ানহাট হাজী কবরস্থানের এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক আব্দুল হালিম, ডবলমুরিং থানা বিএনপির সংগঠক রফিক মেম্বার, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, এস এম নাসির, সিরাজুল মোস্তফা, আবু তাহের, আব্দুল আজিম, আমির উদ্দিন বাবুল, বাদশা সিদ্দিকী, সালেহ আহমদ, মোহাম্মদ সিরাজ, মুসলিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইসমাইল, আব্দুল নূর, ডবলমুরিং থানা যুবদলের সংগঠক মোহাম্মদ ইলিয়াস, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, ২৩নং ওয়ার্ড যুবদলের সংগঠক মোঃ ফারুক, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আরজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ, যুবদল নেতা মোঃ আলমগীর, ওয়াসিম, রনি, জাহিদ, মাহাবুব আলম, সোহাগ হোসেন, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ ইসলাম, আজিজ, সুমন, সোহেল, তানভীর প্রমুখ।












