সিজেকেএস ক্লাব সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। গ্রুপ পর্ব শেষে চারটি গ্রুপের চার শীর্ষ দল সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে উত্তীর্ণ দলগুলো হলো– ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ইয়ং স্টার ক্লাব, ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ক্রিসেন্ট ক্লাব, ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। আজ ৯ এপ্রিল সেমিফাইনালের ম্যাচ দুটি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব বনাম আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। দুপুর ১টায় ২য় সেমিফাইনালে মোকাবেলা করবে ইয়ং স্টার ক্লাব বনাম ক্রিসেন্ট ক্লাব। সেমিফাইনালে বিজয়ী দলসমূহ আগামী ১১ এপ্রিল শনিবার ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে।













