সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২ মার্চ হতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২২ দলের প্রতিনিধিগনের উপস্থিতিতে আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২.৩০টায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠেয় এ সভায় গ্রুপের লটারী অনুষ্ঠিত হবে এবং ক্লাবগুলোর মাঝে খেলোয়াড় রেজিস্টেশন ফরম সরবরাহ করা হবে। প্রতিনিধি সভায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












