সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের প্রতিনিধি সভা ও গ্রুপের লটারি সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২২ দলের প্রতিনিধিগনের উপস্থিতিতে প্রতিনিধি সভা ও গ্রুপ লটারি অনুষ্ঠিত হয়। সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল ও শাহাবুদ্দিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মো. সারওয়ার আলম চৌধুরী মনি, আলী আহসান রাজু, আবু সামা বিপ্লব, ক্রীড়া সংগঠক এনামুল হক এনাম, ইয়াছিন আরাফাত পাবলু, আরিফুল ইসলাম সহ অংশগ্রহণকারী ২২ দলের প্রতিনিধিবৃন্দ। লটারির মাধ্যমে ২২ দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপের দলগুলো হল : গ্রুপ এ:কন্টিনেন্টাল স্পোর্টস,চট্টগ্রাম রয়েল,বাকলিয়া একাদশ জুনিয়র, ডবলমুরিং ক্লাব,মোহরা এশিয়ান স্পোর্টিং। গ্রুপ বি: ইয়ং স্টার, সেবা নিকেতন ক্লাব,মাদারবাড়ী উদয়ন,নোয়াপাড়া লায়ন্স ক্লাব,আবেদিন ক্লাব। গ্রুপ সি: এলিট পেইন্ট আর সি,শহীদ শাহজাহান সংঘ জুনিয়র,চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ ক্রীড়া সমিতি,ক্রিসেট ক্লাব,বাকলিয়া একাদশ,টিম আইএসসিএল। গ্রুপ ডি:আবাহনী জুনিয়র,আগ্রাবাদ নওজোয়ান গ্রীন,বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স,লিটল ব্রাদার্স, কে এম স্পোর্টিং ,কোয়ালিটি ব্লুজ। টুর্নামেন্টের গ্রুপ লিগ শেষে ১ম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ২য় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন পরস্পরের মোকাবেলা করবে। পরবর্তীতে সমাপনী দিনে দুই সেমিফাইনাল বিজয়ী দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য আগামী ২ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও হাটহাজারী কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।












