ঈদ উপলক্ষে বারো দিন বন্ধ থাকার পর সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ ২৯ মার্চ থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের প্রথম খেলায় আজ অংশ নেবে আবাহনী জুনিয়র এবং লিটল ব্রাদার্স। খেলাটি শুরু হবে সকাল ৯টায়। একই মাঠে দুপুর ১টায় দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স।












