সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ শনিবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ৯ টায় প্রথম সেমিফাইনালে অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি। দুপুর ১টায় দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব–রাইজিং স্টার জুনিয়রের মোকাবেলা করবে। আগামী ১০ ফ্রেরুয়ারি মঙ্গলবার সাগরিকাস্থ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ১ টায়।












