সিসিএল স্নুকার এন্ড টেন বল পুল টুর্নামেন্ট শুরু

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) এর উদ্যোগে সিসিএল স্নুকার ডাবলস এন্ড টেন বল পুল টুর্নামেন্ট গত ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ, প্রধান অতিথি ছিলেন রিটজি গ্রুপের এমডি মীর্জা মো. জামশেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল নির্বাহী কমিটির সদস্য এবং বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। এসময় চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা,দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান ছাড়াও মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন পত্নী রোকেয়া হাসান চৌধুরী সহ সাবেক ভাইস চেয়ারম্যান ও মেম্বার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাফি বিন রিয়াজ। রিটজি গ্রুপ এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে হালদা ও জুলধার জয়লাভ
পরবর্তী নিবন্ধসাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে রানার্স আপ বাংলাদেশ