সিরিয়ায় মার্কিন হামলায় আইএস প্রধান নিহত

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

মার্কিন বাহিনী সিরিয়ায় হামলা চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপের নেতা খালিদ আইদ আহমদ আল–জাবুরিকে হত্যা করেছে। তিনি ইউরোপে আইএসের চালানো বিভিন্ন হামলার পরিকল্পনাকারী ছিলেন। গতকাল মঙ্গলবার সেন্ট্রাল কমান্ড এ কথা জানিয়েছে। খবর বাসসের।

সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, এ জিহাদি গ্রুপ ২০১৯ সালে সিরিয়ায় তাদের সর্বশেষ ভূখন্ড থেকে বিতাড়িত হয়ে কোণঠাসা হয়ে পড়লেও মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর ইচ্ছা নিয়ে ইউরোপের অনেক দেশেই তারা হামলা চালাতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজারে শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধগরীব জনগোষ্ঠীর বাড়তি আয়ের সুযোগ, বর্জ্য কিনছেন রাউজান পৌর মেয়র