সিটি মেয়রের সাথে দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময়

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা গতকাল শনিবার দুপুরে নগরীর সার্সন রোডস্থ মেয়রের বাসভবনে অনুষ্ঠিত হয়। আসন্ন আগামী ১৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ নেতৃবৃন্দ সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে বারুণী স্নান উৎসবের দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন এবং উৎসবে সার্বিক সহযোগিতা কামনা করেন। সিটি মেয়র কাট্টলীর রাণী রাসমণি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ বারুণী স্নান উৎসবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি সুনিল বরণ দাশ, কার্যকরি উপদেষ্টা সুভাষ চন্দ্র ধর, অলক নাথ চৌধুরী ও রাজীব ধর (তমাল), পরিষদ কর্মকর্তা সমর কান্তি দাশ, অজিত কুমার দেবনাথ, মিলন কান্তি দাশ, সুকান্ত ধর, বাবলু দেবনাথ, লিটন চন্দ্র দাশ, টিটু চৌধুরী, রিপন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী উন্নয়ন শুধু নয়, মানব উন্নয়নে হোক সমষ্টিগত চিন্তার প্রতিফলন
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ