কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে বড় জয়ে শুরু করেছে সিটি কর্পোরেশন একাদশ গ্রীন। মহিলা কমপ্লেঙ মাঠে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় তারা ১০৭ রানের বড় জয় দিয়ে শুভ সূচনা করে। টসে জিতে সিটি কর্পোরেশন গ্রীন ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৯০ রানের বড় ইনিংস সংগ্রহ করে তারা। মিরাজুল মজিদ তূর্য ৪০ বল খেলে সর্বোচ্চ ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩টি চার এবং ৮টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া তানজির ৫০, আশরাফুল রবিন ৪৪,সাইদ হোসেন জয় ৪২, কৈলাশ ঘোষ ২৮ এবং হাসান বাবু ২৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২২ রান। লাকী স্টার ক্লাবের পক্ষে আসিফ মিয়া ৫১ রানে ৩টি উইকেট পান। জবাব দিতে নেমে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ৪৬.৪ ওভার খেলে ১৮৩ রানে সব উইকেট হারায়। দলের হয়ে কাজী মো. জুবায়ের হাসান ৪৭, সুমঙ্গল বড়ুয়া তুহিন অপরাজিত ৩৪, হ্যাপি ২৯, মোকলেসুর রহমান ১৬, মো. নুরুদ্দিন জাহেদ ১৬, এবং সাজ্জাদ হোসেন ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। সিটি কর্পোরেশন একাদশ গ্রীনের মো. ইউনুস ২৩ রানে ৩টি এবং কৈলাশ ঘোষ ৩১ রানে ২টি উইকেট লাভ করেন।
আজকের খেলা : উল্লাস ক্লাব বনাম বার্ডস স্পোর্টিং ক্লাব।












