সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চট্টগ্রাম রাইফেল ক্লাবে শুরু হয়েছে। গত ২৫ অক্টোবর বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, সিজেকেএস আবদুল বারী। সিজেকেএস ব্যাডমিন্টন উপকমিটির চেয়ারম্যান সাইদুল ইসলাম মীর (ইবেন মীর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ব্যাডমিন্টন উপকমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য আরিফ মঈনুদ্দিন, রিফাত বিন আনোয়ার, সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী ও তানভীর আহমেদ চৌধুরী, সদস্য রাকিব উদ্দিন, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ জাহিদ, এস এস এম সাজ্জাদ উল্লাহ, আবদুল্লাহ আল ফরহাদ জাকি, আশরাফুল কাদের চৌধুরী প্রমুখ। এবারের স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২১টি স্কুল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধকাতালগঞ্জে ব্রাইট কিডস ইন্টার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধজাতীয় মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন সাবেক জাতীয় দাবাড়ু মলি