সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে আগামী ১৬ এপ্রিল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস, ঈদ পুর্নমিলনী, সিজেকেএস ক্লাব সমিতির ১ম বর্ষপূর্তি ও শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিজেকেএস এর অনুমোদিত ক্লাবসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও কাউন্সিলরবৃন্দ এবং তাদের সহধর্মীনি, ছেলে–ছেলের স্ত্রী, মেয়ে–মেয়ের স্বামী এবং নাতী–নাতনীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনপ্রতি রেজি: ফি নির্ধারণ করা হয়েছে দুইশত টাকা এবং রেজি: ফি জমা প্রদানের সর্বশেষ তারিখ আগামী ১০ এপ্রিল। অফিস চলাকালীন সময়ে সিজেকেএস ক্লাব সমিতির অস্থায়ী কার্যালয়ে (সকাল ১০টা হতে রাত ৮টা) রেজি: ফি জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।














