বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলার কারাতেকাদের নিয়ে সোতোকান ষ্টাইলের উচ্চতর কারাতে ক্যাম্প ও ব্ল্যাক বেল্ট ড্যান (ডিগ্রী) পরীক্ষা গতকাল ১২ অক্টোবর দামপাড়া পুলিশ লাইন ইনডোর স্পোর্টস্ কমপ্লেঙে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার ও ড্যান পরীক্ষার উদ্বোধন করেন সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিজেকেএস কারাতে কমিটির সভাপতি শাহজাদা আলমের সভাপতিত্বে ও কারাতে কোচ কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ–সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাংগীর, সিজেকেএস কাউন্সিলর আব্দুর রশিদ লোকমান, নজরুল ইসলাম, মজিবুর রহমান, এস এম আরিফ চৌধুরী, ইকবাল আহমেদ খান, আবুল বাশার রনি, পরীক্ষক আলেকজাণ্ডার বো ও মোহাম্মদ আফজাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএমপি কারাতে দলের ইনচার্জ এএসআই লতা পারভীন। ড্যান পরীক্ষায় চট্টগ্রাম জেলা ও মহানগরীর ৮৫ জন ছাত্র–ছাত্রী অংশগ্রহণ করেন।













